ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট রিপোর্ট : ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর শীর্ষে কোপেনহেগেন

২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর: শীর্ষে কোপেনহেগেন

ভিনিউজ : ২০২৬ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। তালিকাটি প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)। বিশ্বের ১৭৩টি শহরকে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও অবকাঠামোর ভিত্তিতে মূল্যায়ন করে এই সূচক তৈরি করা হয়েছে।

এবারের শীর্ষ ১০ শহর হলো- কোপেনহেগেন, ভিয়েনা, মেলবোর্ন, সিডনি, জুরিখ, জেনেভা, ওসাকা, অ্যাডিলেড, ভ্যাঙ্কুভার ও টোকিও।

প্রথম স্থান পাওয়া কোপেনহেগেন শিক্ষা, স্থিতিশীলতা ও অবকাঠামোয় পূর্ণ নম্বর পেয়েছে। শহরটির উন্নত সাইকেলপথ, হাঁটার উপযোগী পরিবেশ এবং পরিষ্কার জলাশয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করেছে।

দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার ভিয়েনা স্বাস্থ্যসেবা ও শিক্ষায় পূর্ণ নম্বর অর্জন করেছে। বাসিন্দাদের মতে, কার্যকর গণপরিবহন, সহজে হেঁটে চলাচলের সুযোগ এবং ধীরস্থির জীবনযাত্রা শহরটিকে বিশেষ করে তুলেছে।

তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার মেলবোর্ন তার সমৃদ্ধ সংস্কৃতি, বৈচিত্র্যময় পাড়া-মহল্লা, ক্যাফে সংস্কৃতি, শিল্পকলা ও খাবারের জন্য পরিচিত। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা সিডনি স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেও প্রকৃতির সান্নিধ্য, সমুদ্রসৈকত, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং প্রাণবন্ত জীবনধারাই শহরটির সবচেয়ে বড় আকর্ষণ বলে মনে করেন স্থানীয়রা।

প্রতিবেদনটি বলছে, শুধু উন্নত অবকাঠামো নয়, বরং নিরাপত্তা, সহজ যাতায়াত, সবুজ পরিবেশ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সংস্কৃতির সমন্বয়ই একটি শহরকে সত্যিকার অর্থে বাসযোগ্য করে তোলে।

পূর্বের খবর‘কিং’ ছবিতে শাহরুখ– কন্যা সুহানার সঙ্গে খরাজ, শুটিং অভিজ্ঞতায় মুগ্ধ অভিনেতা
পরবর্তি খবরমেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!