‘কিং’ ছবিতে শাহরুখ– কন্যা সুহানার সঙ্গে খরাজ, শুটিং অভিজ্ঞতায় মুগ্ধ অভিনেতা

 

ভিনিউজ ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আগামী ডিসেম্বরে মুক্তির লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ছোট চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বইয়ে শুটিং শেষ করে তিনি জানিয়েছেন, শাহরুখের সঙ্গে কাজ করা তাঁর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।

খরাজ জানান, চরিত্রটি বড় না হলেও কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। তাঁর ভাষায়, শাহরুখ পুরোপুরি কাজের মানুষ। শুটিং ফ্লোরে তিনি অভিনয় ছাড়া অন্য কোনো বিষয়ে মনোযোগ দেন না। সেটে শান্ত পরিবেশ বজায় রাখেন এবং সহশিল্পীদেরও একইভাবে মনোযোগ দিয়ে কাজ করতে উৎসাহিত করেন। সাধারণত দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত টানা শুটিং করেন বলেও জানান তিনি।

ছবির অন্যতম আকর্ষণ সুহানা খানের বড়পর্দায় অভিষেক। খরাজের পর্যবেক্ষণ, মেয়ের প্রথম সিনেমা হওয়ায় শাহরুখ একজন বাবার পাশাপাশি একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবেও সবসময় পাশে থেকেছেন। তিনি নিজেই বিভিন্ন দৃশ্য অভিনয় করে সুহানাকে বুঝিয়ে দেন । এমনকি একটি দৃশ্যে কীভাবে শুয়ে থাকতে হবে, মাথা কোন ভঙ্গিতে রাখতে হবে-সেটিও নিজে করে দেখিয়েছেন। খরাজের মতে, সুহানার অভিনয়ে যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে শাহরুখ অত্যন্ত যত্নশীল।

খরাজ জানান, ছবিতে তাঁর বেশিরভাগ দৃশ্যই সুহানার সঙ্গে। পাশাপাশি শাহরুখের সঙ্গেও কয়েকটি দৃশ্যে অভিনয়ের সুযোগ হয়েছে। শুটিং শেষে শাহরুখ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন, যা খরাজের কাছে বড় প্রাপ্তি।

প্রথম দফার শুটিং শেষে খরাজ কলকাতায় ফিরলেও পরে দ্বিতীয় দফার শুটিংয়েও অংশ নেন। শেষ দিনের একটি স্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি। ছবির লুকে থাকায় শাহরুখের সঙ্গে ছবি তুলতে চাননি খরাজ। পরিবর্তে একটি অটোগ্রাফ চাইলে শাহরুখ হাসিমুখে তা দিয়ে দেন। খরাজ জানান, ছবির অন্যতম চিত্রনাট্যকার সুজয় ঘোষই তাঁর সম্পর্কে শাহরুখকে আগে থেকে জানিয়েছিলেন। সেই সূত্রেই শাহরুখ তাঁকে বলেন, তাঁর অভিনয়ের প্রশংসা তিনি আগেই শুনেছেন।

খরাজ আরও বলেন, বিদায়ের সময় তিনি শাহরুখকে আবার একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানান। মজা করে বলেন, শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ অনেকেরই স্বপ্ন, তাই হয়তো তিনি অনেকের ঈর্ষার কারণ হয়ে উঠবেন। উত্তরে শাহরুখ হেসে বিনয়ের সঙ্গে বলেন, এমনটা নয়।
-আনন্দ বাজার
‘কিং’ ছবিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শাহরুখ খানের অ্যাকশনধর্মী প্রত্যাবর্তনের পাশাপাশি সুহানা খানের বড়পর্দার যাত্রাও ছবিটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিজ্ঞ বাঙালি অভিনেতার উপস্থিতি ছবির প্রতি বাংলা দর্শকদের আগ্রহও আরও বাড়িয়ে তুলবে।

পূর্বের খবরআল জাজিরার প্রতিবেদন : বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম
পরবর্তি খবরইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট রিপোর্ট : ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর শীর্ষে কোপেনহেগেন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!