বাগমারা : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বাগমারায় যুবদলের বিক্ষোভ

 

ভিনিউজ : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুল। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম টুটুল বলেন, ‘দেশের জনগণ কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা মেনে নেবে না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সোচ্চার থাকবে।’

প্রধান বক্তা সাদ্দাম হোসেন বলেন, ‘দেশের মানুষের অধিকার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা নৈরাজ্যের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্টের চেষ্টা হলে তা জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে মোকাবিলা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এছাড়া বাগমারা উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরট্রাম্প-শি বৈঠকে কতটা বরফ গলবে?
পরবর্তি খবরমতবিরোধ, কাজের চাপ, নানা ঘটনায় মানসিক ভাবে ক্লান্ত? নিজেকে চাঙ্গা করুন ৫ উপায়ে
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!