মতবিরোধ, কাজের চাপ, নানা ঘটনায় মানসিক ভাবে ক্লান্ত? নিজেকে চাঙ্গা করুন ৫ উপায়ে

 

ভিনিউজ : কখনও কি মনে হয় মোবাইল চার্জারের মতো এমন কিছু থাকলে ভাল হত, যাতে মানসিক শ্রান্তি কাটানো যেত। তা হলে জানুন এমন উপায় আছে। ৫ কৌশলে মানসিক ভাবে নিজেকে চাঙ্গা করে নিতে পারেন।

কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, কখনও কাজের চাপ, কখনও অনাবশ্যক ঝামেলায় শরীর-মন ক্লান্ত হয়ে যায়। দিনের পর দিন একঘেয়ে জীবন কাটাতে কাটাতে মানসিক ক্লান্তি বাসা বাঁধে। কোনও কাজেই আর উৎসাহ থাকে না। এমন পরিস্থিতির শিকার কি আপনিও? কখনও কি মনে হয় মোবাইল চার্জারের মতো এমন কিছু থাকলে ভাল হত, যাতে মানসিক শ্রান্তি কাটানো যেত। তা হলে জানুন, এমন উপায় আছে। ৫ কৌশলে মানসিক ভাবে নিজেকে চাঙ্গা করে নিতে পারেন।

 

থেমে যান: কথা, প্রস্তাব, কাজ কোনও কিছুই ভাল লাগছে না। অল্পেই মেজাজ হারাচ্ছেন? এমন সময় একটু থেমে যান। কাজ, কথা শোনা, দায়িত্ব সব কিছু থেকে খানিকক্ষণের বিরতি নিন। সেই সময় ঠান্ডা মাথায় ভেবে নিন, দিনটি কী ভাবে কাটাবেন। কোন কাজ করবেন, কোনটি বাদ দেবেন।

রুটিনে নিজের জন্য থাক একটু সময়: ব্যস্ততা, চাপ সামলাতে সামলাতে নিজের জন্য দু’মিনিটও মেলে না। তা হলে দৈনন্দিন রুটিন বদলে দিন। ব্যস্ততা সত্ত্বেও কিছুটা সময় থাক নিজের জন্য। সেই সময়টুকুতে কিচ্ছুটি না-ও করতে পারেন, আবার পুরনো শখ ঝালিয়ে নিতে পারেন।

 

কাদের সঙ্গে কাটাচ্ছেন: কিছু মানুষের উপস্থিতি যেমন মন ভাল করে দেয়, তেমন কিছু সম্পর্ক বা আশপাশে থাকা কিছু কিছু মানুষের কথা, আচরণ ক্লান্তি বাড়িয়ে দেয়। তাঁদের সঙ্গে অশান্তি বা দুর্ব্যবহার না করে সম্মানজনক দূরত্ব বজায় রাখতে পারেন।

অশান্তিতে জড়াতেই হবে এমন কথা নেই: অন্যের প্রতিটি কথার উত্তর দিতে হবে, অশান্তির আবহে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তেই হবে এমন কথা নেই। বিবাদ, অশান্তি মানসিক ক্লান্তির সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে।

খুশি খুঁজে নিন: মন ভাল রাখার জন্য অনেকেই অনেক সময় কাছের মানুষের উপর নির্ভর করে ফেলেন। কিন্তু নিজের খুশি নিজেই খুঁজে নেওয়া যেতে পারে। বিশেষ কোনও পদ রান্না, কিছুটা সময় সালোঁয় কাটানো, সিনেমা দেখা, প্রিয় বন্ধুর সঙ্গে গল্প করা- এমন অনেক কিছুতেই নিজেকে খুশি রাখা যায়। নিজের ভাললাগার রসদ খুঁজে নেওয়া জরুরি।

পূর্বের খবরবাগমারা : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বাগমারায় যুবদলের বিক্ষোভ
পরবর্তি খবরলাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসির সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে ফকিরেরপুল
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!