প্রধান উপদেষ্টা- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ : ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তা বাড়ানোর জোর

 

ভিনিউজ : বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সেই টেলিফোন আলাপে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা জোরদারে গুরুত্ব দেয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোন করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার সাথে ১৫ মিনিটের আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে।

টেলিফোন আলোচনায় আর কী কী বিষয় গুরুত্ব পেয়েছে সেটি নিয়ে বিস্তারিত জানায় নি প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন। উভয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের প্রতি অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন’।

চলতি বছর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসেন মার্কো রুবিও।

পূর্বের খবরডয়েসে ভেলে রিপোর্ট : জার্মানিতে বড় পরিবারের সংখ্যা বাড়ছে
পরবর্তি খবরআজ হলি আর্টিজানে জঙ্গি হামলার ৯ বছর