তেলের বাজার উন্মুক্ত না হলে ‘চরম মূল্য’ দিতে হবে—ইরানের কড়া সতর্কবার্তা

বিশ্ব জ্বালানি বাজার ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি-এর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সতর্ক করে বলেছেন, তেলের বাজার সবার জন্য উন্মুক্ত না করলে বিশ্বকে বড় ধরনের খেসারত দিতে হতে পারে।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একদিকে ইরানের তেল রপ্তানিতে বাধা দেওয়া হবে, আর অন্যদিকে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা প্রত্যাশা করা হবে—এ ধরনের দ্বিচারিতা আর গ্রহণযোগ্য নয়।

আরেফ স্পষ্টভাবে দুটি বিকল্পের কথা উল্লেখ করেন—হয় বৈশ্বিক তেলের বাজার উন্মুক্ত করতে হবে, নয়তো জ্বালানি সংকটের ফলে সৃষ্ট বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি মেনে নিতে হবে। তার মতে, ইরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা সফল হবে না; বরং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে।

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রত্যাহারের ওপর। এই চাপ অব্যাহত থাকলে বাজারে স্বাভাবিক অবস্থা ফিরবে না বলেও সতর্ক করেন তিনি।

বর্তমান উত্তেজনাপূর্ণ ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারত-সহ বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনার মধ্যে এই বার্তা এসেছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি তেল পরিবহন হয়, ফলে এই রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই কড়া অবস্থান বিশ্ব তেলের বাজারে অস্থিরতা বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পূর্বের খবরমঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা জারি
পরবর্তি খবরঢাবি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত ডেপুটি সেক্রেটারি সুব্রত পাল
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!