ঢাবি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত ডেপুটি সেক্রেটারি সুব্রত পাল

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কারিগরি অধিদপ্তরের পরিচালক সুব্রত পাল। শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ৫ম বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও কার্যকরী কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম। তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম রসায়ন বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক জোরদার এবং গবেষণার উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি অধ্যাপক তিতুমীর শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিভাগের ছয়জন বিশিষ্ট অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন—মো. মনিরুল হক চৌধুরী এমপি, অধ্যাপক ড. এ এম শফিকুল আলম, অধ্যাপক ড. ফরিদা আখতার, অধ্যাপক ড. আলতাফ হোসাইন, অধ্যাপক ড. নিশাত আহমেদ পাশা এবং অধ্যাপক ড. মাহতাবুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. ফারহানা খানম ফেরদৌসী ও সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান।

পূর্বের খবরতেলের বাজার উন্মুক্ত না হলে ‘চরম মূল্য’ দিতে হবে—ইরানের কড়া সতর্কবার্তা
পরবর্তি খবরসংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!