ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা ঘোষণা করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেন।
চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন।
আরও মনোনয়ন পেয়েছেন—মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্র জানায়, রোববার (১৯ এপ্রিল) রাতে বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়। এতে ত্যাগী, অভিজ্ঞ ও সংগঠনে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করাই এই মনোনয়ন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।




