বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ

 

ভিনিউজ : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অদম্য জুলাই’ কর্মসূচির একটি মিছিলকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীতে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির একটি মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাতে বাধা দেন। মিছিলে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে ছাত্রদল তা বন্ধ করতে বললে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এই আকস্মিক সংঘর্ষের ফলে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পেতাত্মারা জুলাইয়ের এমন একটি কর্মসূচিতে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্র-জনতার শান্তিপূর্ণ এই কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের সামনেই ন্যক্কারজনক এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল এবং তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর শিক্ষাঙ্গনে এ ধরনের হামলা আমরা একেবারেই প্রত্যাশা করি না। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পূর্বের খবরদীপিকা এমন সব গালাগাল দিল, যা আমি জীবনেও শুনিনি-জয়তী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!