ভোটের দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

 

ভিনিউজ ডেস্ক : মাঘের শেষ দিকে শীতের অনুভূতি বেড়েছে। সেই সঙ্গে ৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ দিনে বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রোববার ও সোমবার (৮-৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দুদিনে ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রোববার ও সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা।

তিনি আরও জানান, মঙ্গল ও বুধবার (১০-১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। পাশাপাশি এই দু-দিনেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বুধবার অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে এদিনও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ভোটের দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি

পূর্বের খবরEmpowering Generations Through Technology: RCED Launches Computer Distribution and Training Project
পরবর্তি খবরভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না: ইসি