বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের ফেসবুক পোস্টটিতে বলা হয়, ‘৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।’

গত ২১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। এই নির্দেশনার অধীনে স্টেট ডিপার্টমেন্ট যে দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে—

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বারবাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মায়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

মার্কিন প্রশাসন ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তাঁরা মার্কিনদের ওপর আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারবেন না।’

ওয়েবসাইটে আরও বলা হয়, ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে জনকল্যাণমূলক সুবিধা (ওয়েলফেয়ার) গ্রহণ না করেন বা সরকারের ওপর নির্ভরশীল না হন, তা নিশ্চিত করতে স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সব ধরনের স্ক্রিনিং এবং যাচাইকরণ নীতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে।

এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসা প্রার্থীদের জন্য। পর্যটন ভিসাগুলো ‘নন-ইমিগ্র্যান্ট’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তাই সেগুলো এই নির্দেশনার আওতায় পড়বে না।

সেখানে আরও বলা হয়েছে, তালিকার বাইরে অন্য কোনো দেশের বৈধ পাসপোর্টধারী দ্বৈত নাগরিকরা এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন।

পূর্বের খবরমেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়তে অঙ্গীকার প্রধানমন্ত্রীর
পরবর্তি খবরকোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিস্কার করলেন সংসদ সদস্য এস এম জিলানী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!