জ্বালানি তেলের পর আবারো এক দফায় বাড়লো এলপিজির দাম

 

ভিনিউজ : দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র দাম বাড়ানো হয়েছে। এক লাফে কেজি প্রতি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বা বিইআরসি ঘোষণা অনুযায়ী, নতুন এই দর আজ (রোববার) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা।

এতে বাজারে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে এক হাজার ৯৪০ টাকায় দাঁড়াবে। অর্থাৎ, সিলিন্ডার প্রতি গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল।

পূর্বের খবরআলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ? ঘিরে নতুন জল্পনা বলিউডে
পরবর্তি খবরচুক্তি না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!