আলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ? ঘিরে নতুন জল্পনা বলিউডে

 

বিনোদন ডেস্ক

বলিউডে আবারও আলোচনায়‘ইনশাআল্লাহ’ । দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ছবিটি নতুনভাবে শুরু করার পরিকল্পনা করছেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এমনটাই শোনা যাচ্ছে মুম্বাইয়ের চলচ্চিত্র মহলে। তবে আগের মতো সালমানথান নন, বরং আলিয়া ভাটের বিপরীতে দেখা যেতে পারে শাহরুখ খানকে ।

শুরুতে ছবিটিতে প্রধান জুটিতে থাকার কথা ছিল আলিয়া ভাট ও সালমান খানের। কিন্তু পরিচালক ও সালমানের মধ্যে সৃজনশীল মতবিরোধের কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়।

সম্প্রতি বলিউডের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ভন্সালী আবারও এই ছবিটি নিয়ে কাজ শুরু করার কথা ভাবছেন। আর সেই পরিকল্পনায় আলিয়ার বিপরীতে শাহরুখ খানই তাঁর পছন্দের তালিকায় শীর্ষে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সংশ্লিষ্ট কেউই বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি।

এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট একজন নকশা পরিকল্পনাকারী জানান, ছবির কাজ শুরুর আগেই বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়, যার জেরে সালমান খান প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। দীর্ঘ সময় ধরে দৃশ্যপট ও স্থান নির্ধারণের কাজ চললেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

জানা গেছে, ‘ইনশাআল্লাহ’ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে জড়িয়ে পড়ে। এই ভিন্নধর্মী কাহিনি ঘিরেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এর আগে হৃতিক রোশনের নামও আলোচনায় এলেও তা আর এগোয়নি।

এখন দেখার বিষয়, সত্যিই কি শাহরুখ-আলিয়া জুটিকে নিয়ে বড় পর্দায় ফিরছে ভন্সালীর বহু প্রতীক্ষিত এই ছবি, নাকি সবই থেকে যাবে বলিউডের গুঞ্জন হিসেবেই।

 

পূর্বের খবরআনন্দবাজার প্রতিবেদন : দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত!
পরবর্তি খবরজ্বালানি তেলের পর আবারো এক দফায় বাড়লো এলপিজির দাম