চুক্তি না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

 

এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন যে, শান্তি চুক্তি না হলে ইরানকে প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এই হুমকি দেন।

তিনি লেখেন, “আমরা ইরানকে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এটি গ্রহণ করবে। আর তারা যদি সেটি না মানে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে।”

ট্রাম্প আরও বলেন, “ইরান গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে। যা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন”।

পূর্বের খবরজ্বালানি তেলের পর আবারো এক দফায় বাড়লো এলপিজির দাম
পরবর্তি খবরজ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় : সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি বিচারকাজ চলবে হাইকোর্টে