হাসপাতালে দেখা যাওয়ায় ফের মা হওয়ার গুঞ্জনে আলিয়া ভাট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট-কে ঘিরে আবারও মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি স্বামী রণবীর কাপুর-এর সঙ্গে অস্ট্রিয়ায় চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে দেশে ফেরেন তিনি। বরফে ঘেরা রোমান্টিক পরিবেশে কাটানো সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের নজর কাড়েন এই তারকা জুটি।

তবে দেশে ফেরার পরই নতুন করে আলোচনায় আসেন আলিয়া। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল-এর বাইরে তাকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় জল্পনা। ওই সময় তার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, যা দেখে অনেকেই ধারণা করছেন তিনি হয়তো দ্বিতীয়বার মা হতে চলেছেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠতে থাকে। একই সময়ে দীপিকা পাড়ুকোন-এর দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ পাওয়ায় দুই তারকার বিষয়টি তুলনা করেও আলোচনা চলছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আলিয়া ভাট বা রণবীর কাপুর। ফলে গুঞ্জন সত্য নাকি নিছকই কাকতালীয়—তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এছাড়া আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’।

সব মিলিয়ে হাসপাতাল সফরটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ নাকি অন্য কোনো কারণে—তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

পূর্বের খবরনওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে হত্যা
পরবর্তি খবরজ্বালানি দামের প্রভাবে বাড়বে ভাড়া ও দ্রব্যমূল্য