তৃণমূলের ভরাডুবির পর রাজনীতি নিয়েই ব্যস্ত শত্রুঘ্ন, জানালেন মেয়ে সোনাক্ষী

 

ভিনিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলটির ভেতরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। একের পর এক নেতা দল নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন, কেউ কেউ পদত্যাগও করছেন। এমন পরিস্থিতিতে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

বয়সজনিত কারণে শত্রুঘ্ন সিনহার চলাফেরায় কিছুটা সমস্যা থাকলেও তিনি এখনো সক্রিয় রাজনীতিতে রয়েছেন। গত বছর তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। এমনকি সাম্প্রতিক নির্বাচনে দলের ব্যর্থতার পর দলীয় বৈঠকে অংশ নিতে মুম্বই থেকে কলকাতায়ও গিয়েছিলেন এই প্রবীণ রাজনীতিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, তার বাবা এখন পুরোপুরি রাজনৈতিক জীবন নিয়েই ব্যস্ত আছেন। অভিনয়ে ফেরার সম্ভাবনা খুব কম বলেও ইঙ্গিত দেন তিনি। সোনাক্ষীর ভাষ্য, শত্রুঘ্ন সিনহা সবসময় নিজের আদর্শে অটল থেকেছেন এবং কখনোই মেয়ের জন্য আলাদা সুবিধা তৈরি করার চেষ্টা করেননি।

তিনি বলেন, স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের সময়ও তার বাবা তাকে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন। নিজের কর্মজীবন ও বর্তমান অবস্থান নিয়ে শত্রুঘ্ন সিনহা সন্তুষ্ট বলেও জানান সোনাক্ষী।

-আনন্দ বাজার

পূর্বের খবরফের বিশ্বমঞ্চে নেতৃত্বের সুযোগ বাংলাদেশের
পরবর্তি খবরবিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনার ২৬ সদস্যের দল ঘোষণা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!