নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে হত্যা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। অপরদিকে, তাদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পারভেজ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন তিনি চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, টাকার লোভেই দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ সময় বাড়ি থেকে স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে হামলার পর পরিচয় ফাঁসের আশঙ্কায় পরিবারের সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পূর্বের খবরভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, ঢাকাসহ দেশে মৃদু কম্পন অনুভূত
পরবর্তি খবরহাসপাতালে দেখা যাওয়ায় ফের মা হওয়ার গুঞ্জনে আলিয়া ভাট
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!