ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, ঢাকাসহ দেশে মৃদু কম্পন অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় আঘাত হানা মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে বাংলাদেশ সময় এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়। আর্থকোয়াক ট্র্যাক-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।

জানা গেছে, এর উৎপত্তিস্থল ছিল সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা মণিপুর সীমান্তের কাছাকাছি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে অবস্থান করায় এর প্রভাব তুলনামূলকভাবে কম অনুভূত হয়েছে।

ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ বড় কোনো সক্রিয় চ্যুতিরেখার ওপর না থাকলেও, মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নিকটবর্তী হওয়ায় এসব এলাকার ভূমিকম্পের প্রভাব প্রায়ই দেশে অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা এ ধরনের পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

পূর্বের খবরসারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
পরবর্তি খবরনওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে হত্যা