সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

দেশব্যাপী একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়, যা চলবে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত।

এ বছর সারা দেশের প্রায় ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষাবোর্ডগুলো। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশের সড়কগুলো যানজটমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অযথা আতঙ্ক সৃষ্টি না করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, যেসব কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা ছিল না, সেগুলোতেও কেন্দ্র সচিবদের উৎসাহিত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সার্বিক প্রস্তুতি ও নজরদারির মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

পূর্বের খবরদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী
পরবর্তি খবরভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, ঢাকাসহ দেশে মৃদু কম্পন অনুভূত
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!