প্রকৌশল শিক্ষার্থীদেরলং মার্চ : পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

 

ভিনিউজ ডেস্ক : পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

 

এর আগে আজ বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তারা যমুনা অভিমুখে রওয়ানা দেন। ফলে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। দেখা দেয় দীর্ঘ যানজট।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

 

পূর্বের খবরচীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
পরবর্তি খবর‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইটুঙ্গ (ফাজ) প্রতিবেদন : চারবার ট্রাম্পের ফোন, মোদি একবারও ধরেননি: