আবহাওয়া : আরো ৪ দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি

 

ভিনিউজ : আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি আরো বাড়তে পারে। এই বৃষ্টি অন্তত চার দিন অব্যাহত থাকতে পারে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেটে বৃষ্টি হয়েছে। আগামীকাল থেকে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নোয়াখালী ও উত্তর চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চল রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বাড়বে এবং এই বৃষ্টিপাত আগামী ১৭ মে পযর্ন্ত অব্যাহত থাকতে পারে।
আরো পড়ুন
সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার
পদত্যাগ

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চকমানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে জানিয়েছে, ঢাকায় দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসের আর্দ্রাতা ছিল ৯৬ শতাংশ। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস সিলেটে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল নোয়াখালী রামগতিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

 

 

পূর্বের খবরডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন
পরবর্তি খবরবলিউড : দৈনিক না মাসিক? শাহরুখ থেকে দীপিকা—বলিউড তারকাদের দেহরক্ষীরা কত পারিশ্রমিক পান, কী কী বাড়তি সুবিধা মেলে
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!