৬ লাখ ২৮ হাজার ভোটার বাড়ল

দেশে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।

ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
পূর্বের খবরহঠাৎ করেই চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত
পরবর্তি খবরআগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন