গাজায় বেড়েই চলছে নিহতের সংখ্যা, ২৪ ঘণ্টায় ১০৫ ফিলিস্তিনিকে হত্যা

 

ভিনিউজ ডেস্ক : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে অন্তত ৫৩০ জন আহত হয়েছেন।

টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাত জন ত্রাণের সন্ধানে বের হয়েছিলেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে মোট ৫৭ হাজার ৬৮০ জন নিহত এবং ১ লাখ ৩৭ হাজার ৪০৯ জন আহত হয়েছে।

২৭ মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সাহায্য ব্যবস্থা চালু হওয়ার পর থেকে নিহত মোট ত্রাণপ্রার্থীর সংখ্যা ৭৭৩ জনে দাঁড়িয়েছে। ৫১০১ জনেরও বেশি সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি আহত হয়েছেন।

মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফরেন পলিসি প্রোগ্রামের পরিচালক আল জাজিরাকে বলেন, দক্ষিণ গাজার রাফায় ৬ লাখ ফিলিস্তিনিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের প্রস্তাবিত ‘মানবিক শহর’ ফিলিস্তিনি জনগণকে জাতিগত নির্মূলের পরিকল্পনা।

পূর্বের খবরখাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত, দীঘিনালা-লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ
পরবর্তি খবররাতের ঘুমের পোশাক : কেমন হওয়া উচিত