পজেটিভ বাংলাদেশ : মধ্য প্রাচ্যের যুদ্ধের মধ্যও ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা

 

ভিনিউজ ডেস্ক: মধ্য প্রাচ্যের যুদ্ধের মধ্যও চলতি মার্চের ২৩ দিনে প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের (২৮২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স বা প্রবাস আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মার্চের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন (২৮২ কোটি ৮০ লাখ ডলার) মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ১৯ কোটি ৫০ লাখ ডলার বা ২ হাজার ৩৭৯ কোটি টাকা বেশি এসেছে।

 

পূর্বের খবররেডিও তেহরান : চারটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি বহু সামরিক-অবকাঠামোতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত
পরবর্তি খবরআনন্দবাজার প্রতিবেদন : মোদীকে ফোন করলেন ট্রাম্প! পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থেকে হরমুজ় প্রণালী খোলা নিয়ে আলোচনা দুই রাষ্ট্রনেতার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!