স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৬৪, নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ

 

আন্তর্জাতিক সংবাদ

ভিনিউজ : স্পেনের মধ্যাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার (২৮ অক্টোবর) দেশটির তোলেদো প্রদেশের উর্দা এলাকার কাছে মাদ্রিদ-সেভিয়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলতে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে ঘটনাটিকে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্পেনের রেল পরিচালনাকারী সংস্থা আদিফের (ADIF) তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের (RENFE) একটি উচ্চগতির ট্রেন একই পথে চলাচলকারী বেসরকারি সংস্থা ইরিওর (IRYO) একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। ইরিওর ট্রেনটি তখন রেললাইনে থেমে ছিল। সংঘর্ষের অভিঘাতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে ছিটকে পড়ে। দুটি ট্রেনে সব মিলিয়ে প্রায় ৫৪৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে রেনফের ট্রেনে ৩৯৭ এবং ইরিওর ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সামরিক জরুরি উদ্ধারকারী দল ও বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

যাত্রীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার চিত্র। সংঘর্ষের সময় ট্রেনের ভেতরে লাগেজ, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিটকে পড়ে। কেউ আসনের সামনে থাকা টেবিলের আঘাতে আহত হন, কেউ আবার ভাঙা জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচেন। কয়েকটি বগি দুমড়েমুচড়ে যাওয়ায় উদ্ধারকারীদের উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয়।

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে রেলওয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি পাওয়া গেলে তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে স্পেনের একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে সানচেজ বলেন, “এখন পর্যন্ত মনে হচ্ছে, দু’টি দুর্ঘটনার কারণের মধ্যে কোনো মিল নেই। তবে তদন্তের মাধ্যমেই তা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। স্পেনের মতো একটি দেশে একই বছরে উচ্চগতির ট্রেনের দু’টি দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

পূর্বের খবরডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের জোড়া আঘাত: নীরবে কিডনি নষ্ট করছে যে অভ্যাস, খাবারের তালিকায় কী রাখবেন?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!