রেডিও তেহরান : চারটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি বহু সামরিক-অবকাঠামোতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত

রেডিও তেহরান : চারটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি বহু সামরিক-অবকাঠামোতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত

পার্সটুডে/ ভিনিউজ : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৭৬ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।

এ পর্বে আঘাত হানা হয় চারটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বেশ কিছু সামরিক অবকাঠামোতে। মার্কিন ঘাঁটিগুলো হল: আযযাফরাহ, ভিক্টোরিয়া (ইরাক), পঞ্চম নৌ-বহর (বাহরাইন) ও কিং সুলতান ঘাঁটি (সৌদি আরব)। ইরানের ‘কিয়াম’ ও ‘জুলফাকার’ নামের এক ঝাঁক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন এইসব ঘাঁটিতে সফলভাবে আঘাত হানে।

ইহুদিবাদী ইসরায়েলের এশকেলন, তেলআবিব এবং হাইফা ছাড়াও কথিত ইসরায়েল অর্থাৎ অধিকৃত দক্ষিণ ফিলিস্তিনের গুশদান ও আসকালানে অবস্থিত ইসরায়েলি সামরিক অবকাঠামোগুলোতে সফলভাবে আঘাত হানে ইরানের অতি-ভারি বিস্ফোরকবাহী ও গাইডেড ক্ষেপণাস্ত্র ‘খাইবার-শেকান’ (খাইবার-বিধ্বংসী) ও ‘কিয়াম’ (উত্থান) নামের ক্ষেপণাস্ত্রগুলো।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর আগে বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে।

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : যুদ্ধ বন্ধে আলোচনা হয়েছে’ ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম
পরবর্তি খবরপজেটিভ বাংলাদেশ : মধ্য প্রাচ্যের যুদ্ধের মধ্যও ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা