রয়টার্সের প্রতিবেদন : চুক্তির শর্ত না মানলে ইরানে আবার হামলার হুমকি পিট হেগসেথপিট হেগসেথের

 

ভিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘‘প্রেসিডেন্ট (ট্রাম্প) এটা স্পষ্ট করেছেন যে, আলোচনার সময়সীমার মধ্যে ইরান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে আমরা আবার (সামরিক) পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবো৷
আজ বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তিনি আরো বলেন, শর্ত অমান্য করলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে আবার অবরোধ আরোপ করবে৷
হেগসেথ বলেন, ‘‘প্রেসিডেন্ট (ট্রাম্প) এটা স্পষ্ট করেছেন যে, আলোচনার সময়সীমার মধ্যে ইরান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে আমরা আবার (সামরিক) পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবো৷’’ এর আগে গতকাল (বুধবার) ফ্রান্সে জি-সেভেন শীর্ষ সম্মেলনে ডনাল্ড ট্রাম্প বলেন, ‘‘এটি (চুক্তি) স্রেফ একটা সমঝোতা স্মারক৷ আমার যদি এটা পছন্দ না হয়, তাহলে আবার আমরা তাদের লক্ষ্য করে গুলি চালাবো, তাদের মাথায় বোমা ফেলবো৷ তারা যদি ঠিকঠাক আচরণ না করে, আমার তা ভালো লাগবে না৷ তখন আমরা আবার সরাসরি তাদের মাথার মাঝখানে বোমা ফেলতে শুরু করবো৷’’

পূর্বের খবরসুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ গুণ
পরবর্তি খবরবিশ্বকাপ ফুটবল : জার্মানির ভক্তদের ‘ভি’-এর জন্য হাহাকার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!