বিশ্বকাপ ফুটবল : জার্মানির ভক্তদের ‘ভি’-এর জন্য হাহাকার

 

ভিনিউজ ডেস্ক : জার্মান দলের অফিসিয়াল জার্সি সরবরাহকারীর কাছে এই মুহূর্তে একটাও ‘V’ নেই৷ ফলে মিডফিল্ডার আলেকসান্ডার পাভলোভিচ (Aleksandar Pavlovic), এমনকি কুরাসাও-এর বিপক্ষে গোল করা কাই হাভার্ৎস (Kai Havertz) এবং ডেনিৎস উন্ডাফ (Deniz Undav)-এরও রেপ্লিকা জার্সিতে তাদের নাম প্রিন্ট করা যাচ্ছে না৷ ছবি: Federico Gambarini/dpa/picture alliance
বিজ্ঞাপন

বিস্ময়কর শোনালেও ঘটনা সত্যি৷গত রোববার নবাগত কুরাসাওকে গোলবন্যায় ভাসিয়েছে জার্মানি৷ কিন্তু প্রিয় দলের ৭-১ গোলের জয়ের আনন্দে যে প্রিয় খেলোয়াড়দের নামের জার্সি কিনে পরবেন, তার জো নেই৷ জার্মান দলের যে খেলোয়াড়দের নামে ‘ভি’ (V) অক্ষরটা আছে, তাদের নামের নতুন জার্সি তৈরি আপাতত বন্ধ৷ কারণ, জার্মান দলের অফিসিয়াল জার্সি সরবরাহকারীর কাছে এই মুহূর্তে একটাও ‘V’ নেই৷ ফলে মিডফিল্ডার আলেকসান্ডার পাভলোভিচ (Aleksandar Pavlovic), এমনকি কুরাসাও-এর বিপক্ষে গোল করা কাই হাভার্ৎস (Kai Havertz) এবং ডেনিৎস উন্ডাফ (Deniz Undav)-এরও রেপ্লিকা জার্সিতে তাদের নাম প্রিন্ট করা যাচ্ছে না৷

খেলাধুলার খবরের সংবাদ সংস্থা এসআইডি-কে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আডিডাস জানিয়েছে, ‘‘(জার্মান দলের)জার্সিতে নাম লেখা ডিএফবি (জার্মান ফুটবল ফেডারেশন) এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান ১১টিমস্পোর্টস (11teamsports)-এর দায়িত্ব৷” ‘V’ নেই বলে তারাই এখন জার্মানির তিন জনপ্রিয় খেলোয়াড়ের জার্সি বাজারে ছাড়ার বিষয়ে সহায়তা করতে পারছে না৷ তবে আডিডাস আরো জানিয়েছে, জার্মান দলের যে খেলোয়াড়দের নামে ‘V’ আছে, তাদের রেপ্লিকা জার্সি এই ক’দিন বাজারে না এলেও শিগগিরই আবার আসবে, ‘‘উন্ডাফ, হাভার্ৎস এবং পাভলোভিচের নামের জার্সির ব্যাপক চাহিদার কারণে ‘V’ অক্ষরের সাময়িক ঘাটতি দেখা দিয়েছিল৷ তবে দ্রুতই এ ঘাটতি মিটিয়ে ফেলা হয়েছে৷ শিগগিরই ‘V’ অক্ষরযুক্ত নামগুলো অনলাইনে আবার পাওয়া যাবে৷”

পূর্বের খবররয়টার্সের প্রতিবেদন : চুক্তির শর্ত না মানলে ইরানে আবার হামলার হুমকি পিট হেগসেথপিট হেগসেথের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!