vnewsbd.cpm : ফুল দিয়ে তৈরি ওই প্রাকৃতিক হেয়ার প্যাকগুলো সপ্তাহে ১-২ দিন ব্যবহার
ফুল দিয়ে চুল সাজানো যেমন যায়, তেমনই ফুল দিয়ে যত্নও নেওয়া যায় চুলের। আর চুলের যত্নে কিছু বিশেষ ফুলের বাড়তি কদরও রয়েছে। কোন কোন ফুল প্রাকৃতিক ভাবে চুলের স্বাস্থ্য পুনরুদ্ধারে এবং চুল পড়া রোধে অত্যন্ত কার্যকর? জেনে নেওয়া যাক।
জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন সি থাকে, যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। ব্যবহার পদ্ধতি: ৪-৫টি জবা ফুল ও কয়েকটি পাতা একসাথে পেস্ট করে নিন। এর সাথে ২ চামচ টক দই মিশিয়ে চুলে ও মাথার তালুতে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুলকে নরম ও মসৃণ করে।
২. গোলাপ
গোলাপের পাপড়িতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা মাথার ত্বকের শুষ্কতা ও খুশকি দূর করতে সাহায্য করে। ব্যবহার পদ্ধতি: তাজা গোলাপের পাপড়ি পেস্ট করে তার সাথে ১ চামচ নারকেল তেল এবং কিছুটা অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন। মাথার তালুতে হালকা হাতে ম্যাসাজ করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রেখে চুলকে সুবাসিত ও চকচকে করে তোলে।
৩. গাঁদা ফুল
গাঁদা ফুলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের যেকোনও ইনফেকশন এবং চুলকানি দূর করতে অত্যন্ত কার্যকর। ব্যবহার পদ্ধতি: গাঁদা ফুলের পাপড়ি জলে ফুটিয়ে ছেঁকে ঠাণ্ডা করে নিন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে শেষবার চুল ধুয়ে নিন। এছাড়া গাঁদা ফুলের পাপড়ির পেস্টের সাথে মেথি গুঁড়ো মিশিয়ে হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন।




