ঢাকার সন্ধ্যায় বজ্রসহ শিলাবৃষ্টি

 

মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী। আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বজ্রসহ শিলাবৃষ্টি দেখেছে নগরবাসী। এর আগে আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার কথা জানায় বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।

পূর্বাভাসে বলা হয়েছিল, আজ শুক্রবার (১৩ মার্চ) রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই আংশিক বৃষ্টিবলয়টি মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে।

বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বৃষ্টিবলয়টি প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

 

পূর্বের খবরদ্য গার্ডিয়ান : ট্রাম্পের ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে
পরবর্তি খবরডয়েসে ফেলে প্রতিবেদন : ইরান যুদ্ধ হতে পারে বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকটের কারণ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!