খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

ভিনিউজ : দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এক শোক জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সংগ্রাম সব গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

 

পূর্বের খবরখালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের শোক
পরবর্তি খবররুমিন-নীরবসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার