দ্রুত চুক্তির সম্ভাবনা নাকচ ট্রাম্পের, হরমুজে মার্কিন ব্লকেড অব্যাহত থাকছে

 

ভিনিউজ : ইরানের সঙ্গে যুদ্ধে দ্রুত কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ রবিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, আলোচনা চলছে, তবে তার প্রতিনিধিদের তাড়াহুড়ো করে চুক্তিতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

ট্রাম্প লিখেছেন, ‘‘চুক্তি স্বাক্ষর ও নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ পূর্ণমাত্রায় বজায় থাকবে৷ কোনো ভুলের সুযোগ নেই৷’’ একদিন আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারকের খসড়া ‘‘মোটামুটি চূড়ান্ত’’ হয়েছে৷ তিন মাস ধরে চলা এই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো৷ট্রাম্প ইরানের সঙ্গে সম্পর্কের প্রশংসা করে বলেছেন এটি ‘আরো পেশাদার ও ফলপ্রসূ’ হয়ে উঠছে৷ এমনকি ইরান ভবিষ্যতে ‘আব্রাহাম অ্যাকর্ডে’

যোগ দিতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি৷ ট্রাম্পের প্রথম মেয়াদে এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল৷

-রয়টার্স

পূর্বের খবরআজ থেকে ঈদের ৭দিনের লম্বা ছুটি : শুরু হয়েছে ঘরে ফেরা
পরবর্তি খবরRotary Club of Eskaton Dhaka Hosts Seminar on Environmental Responsibility