কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

 

ভিনিউজ : রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কাঠের তৈরি দোকানসহ আশপাশের আরও কয়েকটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পূর্বের খবরগোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ
পরবর্তি খবরমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!