হঠাৎ কলকাতায় নোরা ফতেহী : দেখতেই উপচে পড়ল ভক্তদের ভিড়

ভিনিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহীকে ঘিরে শনিবার উৎসবের আমেজ তৈরি হয় কলকাতায়। শহরে তার ঝটিকা সফরের খবর কলকাতারর ছড়িয়ে পড়তেই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে ভিড় জমান অসংখ্য অনুরাগী। বৃষ্টিভেজা দুপুর পেরিয়ে বিকেল নামতেই রাস্তার পাশে অপেক্ষারত ভক্তদের সামনে হাজির হন ‘দিলবর’খ্যাত এই অভিনেত্রী। একটি বিপণির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর কলকাতা সফর।

বলিউডে নিজের নাচ, অভিনয় ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে ইতিমধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছেন নোরা। বিশেষ করে তাঁর নাচের জনপ্রিয়তা ভারতীয় উপমহাদেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ফলে কলকাতায় তাঁর আগমন ঘিরে ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায়।

শনিবার নীল জিন্স ও কালো ক্রপ টপে অনুষ্ঠানে হাজির হন অভিনেত্রী। চুলের সামনের অংশে ফ্রিঞ্জ, মুখে চেনা হাসি-সব মিলিয়ে অনুরাগীদের নজর কাড়েন তিনি। তাকে একনজর দেখার পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত দর্শকেরা। অনেকেই মুঠোফোনে বন্দি করে রাখেন প্রিয় তারকার সঙ্গে কাটানো সেই মুহূর্ত।

ভক্তদের ভালোবাসার জবাব দিতেও কার্পণ্য করেননি নোরা। কলকাতা সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের সকলকে দেখে খুব ভালো লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সকলের জন্য অনেক ভালোবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভালো লাগে।” বক্তব্যের শেষে উপস্থিত অনুরাগীদের উদ্দেশে হৃদয়ের ইশারা করে ভালোবাসা জানান তিনি।

নোরার এই মন্তব্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায় উপস্থিত ভক্তদের মধ্যে। কেউ কেউ তাকে সামনে থেকে দেখে আনন্দ প্রকাশ করেন, আবার অনেকে তার অভিনীত জনপ্রিয় গান গেয়ে স্বাগত জানান। অল্প সময়ের সফর হলেও কলকাতার মানুষের ভালোবাসা যে অভিনেত্রীকে মুগ্ধ করেছে, তাঁর কথাতেই তা স্পষ্ট হয়ে ওঠে।

সম্প্রতি ‘জেলর ২’ ছবির ‘বিন্দাস’ গানে নোরার নাচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এর আগেও ‘দিলবর’সহ একাধিক গানে তাঁর নৃত্যশৈলী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাচের পাশাপাশি পর্দায় তাঁর উপস্থিতিও তাঁকে বলিউডের পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কলকাতার সফর ছিল কয়েক ঘণ্টার। কিন্তু প্রিয় তারকাকে একঝলক দেখতে যোধপুর পার্কে মানুষের ভিড় এবং শহর সম্পর্কে নোরার ভালোবাসার বার্তা আবারও প্রমাণ করল, বিনোদন জগতের তারকাদের সঙ্গে কলকাতার দর্শকদের আবেগের সম্পর্ক কতটা গভীর।

পূর্বের খবরক্রিমিয়া সেতুতে হামলাকে ‘ন্যায্য জবাব’ বললেন জেলেনস্কি: ইউক্রেনের পাশে থাকার বার্তা যুক্তরাজ্যের
পরবর্তি খবরশ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্য সচিব শিমুল বিশ্বাস
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!