গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এঘটনায় প্রায় ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে, আটকা পরে প্রায় ৩ শতাধিক যানবাহন। আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, একটি ঢাকামুখী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রং সাইড দিয়ে যেতে গেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাস ও ট্রাকের ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকা পড়ে ৩ শতাধিক যানবাহন। প্রায় ২ ঘন্টা পর দূর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।




