ডনের প্রতিবেদন : পাকিস্তানি স্কুলের ছাদ ধসে ২১ শিশুর মৃত্যু

ভিনিউজ:

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদিবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী এবং ১ জন শিক্ষিকাসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম এক বিবৃতিতে জানান, এ ঘটনায় ২১ জন মারা গেছেন এবং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহত সব শিশুর বয়স ১৩ বছর বা তার নিচে এবং দুর্ঘটনায় আহত আরও ১৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ার ডেপুটি কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকাকালীন ছাদ ধসে পড়ে। খবর পেয়ে রেসকিউ ১১২২-এর কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে এবং ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হছে।

পূর্বের খবর৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!