৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও ৫ বারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শোকবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও লেখেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সফল সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এমপি কামরুজ্জামান রতন লিখেছেন, দীর্ঘকাল মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে অঞ্চলের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই গণমানুষের নেতার প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। আল্লাহ তাআলা উনার সমস্ত নেক আমল কবুল করে এবং জীবনের ভুলত্রুটি মার্জনা করে উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। উনার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি রইল গভীর সমবেদনা।

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বের খবরদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
পরবর্তি খবরডনের প্রতিবেদন : পাকিস্তানি স্কুলের ছাদ ধসে ২১ শিশুর মৃত্যু
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!