যুক্তরাজ্য থেকে বের হতে স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডের ঐতিহাসিক ঘোষণা

যুক্তরাজ্যে থেকে বের হতে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে নজিরবিহীন এক সম্মেলনে তিন অঞ্চলের ফার্স্ট মিনিস্টার বা সরকারপ্রধান এ বিষয়ে যৌথ এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

একই সঙ্গে যুক্তরাজ্য সরকারের প্রতি তিন অঞ্চলের স্বাধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘোষণাপত্রে স্বাক্ষরকারীরা হলেন- ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইওরওয়ার্থ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল। তাঁরা ঘোষণাপত্রে বলেছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ জনগণের ইচ্ছা অনুযায়ী স্ব-স্ব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করার পূর্ণ অধিকার তাদের রয়েছে।’

তিন দেশের নেতারাই বিশ্বাস করেন, তাঁদের জাতির ভবিষ্যৎ মূলত ইউরোপীয় ইউনিয়নে।

তাঁরা এটিও উল্লেখ করেন, ইতিহাসে প্রথমবারের মতো স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড—তিনটি অঞ্চলেই এমন ফার্স্ট মিনিস্টাররা ক্ষমতায় রয়েছেন যাঁরা সবাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে অঙ্গীকারবদ্ধ।

ব্রেক্সিট তাঁদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জনগণের সুযোগ সীমিত করেছে মন্তব্য করে যৌথ ঘোষণাপত্রে বলা হয়, ‘বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও সহযোগিতার নতুন দুয়ার উন্মোচনে তাঁরা ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চান।’

ঘোষণাপত্রে তাঁরা জোর দিয়ে বলেন, ‘আমাদের জাতিগুলোর নিজেদের ভাগ্য নিজে নির্ধারণের পূর্ণ অধিকার রয়েছে।’

যৌথ ঘোষণাপত্রে নেতারা স্পষ্ট করে বলেছেন, ‘আমরা ব্রিটিশ সরকারকে প্রতিটি অঞ্চলের সাংবিধানিক পরিবর্তনের জন্য প্রস্তুত হতে, পরিকল্পনা করতে এবং তা সহজতর করার আহ্বান জানাচ্ছি।’

ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, এই তিনটি জাতির নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করার মূলনীতিকে ক্ষুণ্ন করার অধিকার ওয়েস্টমিনিস্টারের (যুক্তরাজ্য সরকার) নেই।

পুরো বিশ্ব ও সংশ্লিষ্ট অঞ্চলগুলোর মানুষের উদ্দেশে নেতারা বলেন, ‘ওয়েস্টমিনস্টারের কর্তৃত্বের সময় যে শেষ হয়ে আসছে, এর চেয়ে স্পষ্ট সংকেত আর হতে পারে না।’

নিজেদের জাতির কণ্ঠস্বর তুলে ধরা, জনগণের বিকাশের সুযোগ তৈরি করা এবং তিন দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় সংকল্পে তিন ফার্স্ট মিনিস্টার এক হয়েছেন বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

ইউনিয়নের মধ্যে থাকা তিন অঞ্চলের এই ঐতিহাসিক ঘোষণাপত্র স্বাক্ষর নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাজ্য সরকার।

পূর্বের খবরবলিউড : আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে দূরে থাকাই ভালো’, সহ-অভিনেতাদের নিয়ে শাহনাজ়ের বিস্ফোরক মন্তব্য
পরবর্তি খবরপিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!