পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিআইবি আইন, ২০১৮-এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।

পূর্বের খবরযুক্তরাজ্য থেকে বের হতে স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডের ঐতিহাসিক ঘোষণা
পরবর্তি খবরমহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!