পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর,দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ : ভারতীয় গণমাধ্যমে ভাষ্য

 

বিশেষ প্রতিবেদন

ভিনিউজ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চলমান ভারত সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে উল্লেখযোগ্য গুরুত্ব পেয়েছে। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এই সফরকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।

ভারতের ইংরেজি সংবাদমাধ্যমগুলোর মধ্যে Reuters, LiveMint এবং The Times of India সফরটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, সফরের মূল আলোচ্য বিষয় ছিল জ্বালানি সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা। বিশেষ করে ভারতের কাছ থেকে জ্বালানি আমদানি বাড়ানো এবং অবকাঠামোগত সহযোগিতা প্রসঙ্গটি সংবাদে গুরুত্ব পেয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে ভারতীয় গণমাধ্যম কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে। দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষত পানি বণ্টন, বাণিজ্য ও যোগাযোগ অবকাঠামো নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ভারতের বাংলা সংবাদমাধ্যমেও সফরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এই সফরকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন পর্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে জ্বালানি সহযোগিতা, তিস্তা নদীর পানি বণ্টন এবং আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্যের বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের সামগ্রিক মূল্যায়নে দেখা যায়, সফরটিকে কেবল একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর হিসেবে নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে

পূর্বের খবরবাংলাদেশিদের জন্য ভিসা সহজ করবে ভারত, জানালেন জয়শঙ্কর
পরবর্তি খবরবগুড়া–৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!