বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন। ভালোবেসে বিয়ে করেছেন রণবীর সিংকে। সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী। সংসার করছেন দারুণ সুখে।
তবে এবার প্রকাশ্যে এল দীপিকার আরেক প্রেমিকের নাম! একের পর এক বিচ্ছেদের পর নাকি দীপিকা ভরসা রাখের তার ওপরে। সম্পর্ক গড়েন তার সঙ্গে। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সেই ব্যক্তি নিজেই নাকি বিচ্ছেদ করেছিলেন দীপিকার সঙ্গে।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি পোডকাস্টে সাক্ষাৎকার দেন ভারতীয় মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম। বছর দুয়েক ধরে দীপিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেই দাবি করেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ডেট করেছেন এবং দুজনেই দুই বছর ধরে সম্পর্কে ছিলেন।
মুজাম্মিল দাবি করেছেন, দুই বছর ধরে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দা মুজাম্মিল ২০০৩ সালে গ্ল্যাডরাগের ম্যানহান্ট ইন্ডিয়া জিতে মডেলিং জগতে প্রবেশ করেন। ২০০৭ সালে পূজা ভাটের ‘ধোকা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এর পরে, তিনি ‘হর্ন ওকে প্লিজ’ এবং উইল ইউ ম্যারি মি?’-এর মতো কিছু সিনেমায় কাজ করেছিলেন। ২০২০ সালে নীরজ পান্ডের ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’-এ দেখা গিয়েছিল তাকে। তবে সিনে জগতে সেই অর্থে কখনই দর্শকদের মনে দাগ কাটতে পারেননি তিনি। অন্যদিকে দীপিকা আজ বলিউডের শীর্ষ অভিনেত্রী। বিশ্বব্যাপী খ্যাতি তার। সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।




