বোরো মৌসুমে ধান-চালের সরকারি মূল্য নির্ধারণ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি)-এর সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সভায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানির বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আমদানি সম্ভব না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই মূল্য নির্ধারণের মাধ্যমে কৃষকরা ন্যায্য দাম পাবেন এবং বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্থিতিশীল থাকবে।

পূর্বের খবর‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনে পরিপত্র জারি
পরবর্তি খবরপ্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট কমল পাঁচ গুণ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!