স্বাধীনতার ইশতেহার পাঠক বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

 

ভিনিউজ : স্বাধীনতার ইশতেহার পাঠক জাতীয় বীর শাজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও কালিহাতীতে স্মরণসভা ও নানা  আয়োজনে মঙ্গলবার পালিত হয়েছে। ঢাকায় মরহুমের কবরে ফাতেহা পাঠ, কোরআন খানি, কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ বিতরণ, ‌প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও‌ মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। কালিহাতী ‌ উপজেলার প্রতিটি প্রান্ত থেকে মরহুমের গুণগ্রাহী ভক্ত, অনুরাগী, কর্মী ও অনুসারীরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে এই উদযাপনকে সফল করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের মাননীয় এমপি জনাব লুৎফর রহমান মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপি’র সভাপতি জনাব নজরুল ইসলাম শোভা, প্রাক্তন মেয়র জনাব আব্দুল জুব্বার, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শুকুর মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ও বিএনপি নেতা ডাক্তার শাহ আলম তালুকদার, সাবেক ছাত্রনেতা

 

ও উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হক হিরো, জনাব আরিফ সিদ্দিকী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কালিহাতীর নবনিযুক্ত
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজানা আক্তার ও কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল কাইয়ুম।

পূর্বের খবরএবার বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ!
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!