ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়ানদের হারের ক্ষোভ যেন আগুন হয়ে ঝরছে ম্যাকাই টেস্টে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। অজি পেসার মিচেল স্টার্ক তার প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দিয়েছেন।

ম্যাচের ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্টার্ক এই সময়ে ৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র চার রান দিয়ে ফাইফার পান। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ১৫ বলে ফাইফারের দেখা পান তিনি।

প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককেও ফেরান তিনি মাত্র ৯ রানে। ৫ বল খেলে লিটন দাস ডাক মারেন।

সবশেষ ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ।

এই টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেওয়া শরিফুল ইসলাম ফিরেছেন। ইনজুরি কাটিয়ে তিনি ইবাদত হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

​অস্ট্রেলিয়া একাদশ

ট্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

পূর্বের খবরবাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
পরবর্তি খবরআরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের, ভারতের নিন্দা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!