মক্কা প্রতিরক্ষা চুক্তি’ প্রসঙ্গে জয়সোয়াল : ‘বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

ভিনিউজ ডেস্ক : সাম্প্রতিক সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং বাংলাদেশের তাতে যোগদানের বিষয় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। এ চুক্তি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে-এমন সব উন্নয়ন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তোলেন-বাংলাদেশের উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবিরের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ বিষয়ে মন্তব্য করেছেন।

জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশ যদি ওই চুক্তিতে যোগ দেয়, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কোনো দেশের অস্বস্তির কারণ হওয়া উচিত নয়। তবে ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে
-এমন সব উন্নয়ন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

 

পূর্বের খবরআইএমএফ পূর্বাভাসের বিশ্লেষণ : পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াতে পারে বাংলাদেশ, ভারত হতে পারে বিশ্বের তৃতীয় অর্থনীতি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!