স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর, ভরি ২ লাখের নিচে

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন দাম কার্যকর।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভরিপ্রতি স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।

সব মিলিয়ে ৬ নভেম্বর থেকে টানা ৯ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা। এর মধ্যে শুক্রবার ও শনিবার দুই দফায় বড় অঙ্কের দরপতন হয়েছে।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

যা জানা জরুরি

স্বর্ণ বিক্রি করতে চাচ্ছেন? ২২/২১/১৮ ক্যারেট হলে, প্রথমে বাজুসের রেট অনলাইনে যাচাই করবেন। সেখান থেকে ১৫% মাইনাস করে বিক্রি করবেন।

অনেক দোকানী চাইবে ১৮-২০% পর্যন্ত কর্তন করতে, কিন্তু এই সুযোগ দিবেন না।

অতিরিক্ত কর্তন করতে ব্যর্থ হলে ওজনে কম বেশি করার চেষ্টা করবে, তাই সতর্ক থাকবেন। প্রয়োজনে যতটুকু জিনিস বিক্রি করতে যাচ্ছেন ততটুকু অন্য দোকান থেকে পরিমাপ করবেন।

প্রথম ২টা বিষয়ে দোকানী ব্যর্থ হলে হিসেবে এদিক সেদিক করতে পারে। তাই স্বর্ণের আনা ও রত্তির হিসেব বুঝে যাবেন।

পূর্বের খবরশ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্য সচিব শিমুল বিশ্বাস
পরবর্তি খবররাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!