প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার

ডায়াবেটিসের নীরব সতর্কবার্তা বলা হয় প্রি-ডায়াবেটিসকে। এর অর্থ হলো, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু তা টাইপ-২ ডায়াবেটিস হিসেবে গণ্য করার মতো যথেষ্ট বেশি নয়। সঠিক জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন করা সম্ভব। এ জন্য কিছু খাবার খাওয়া পুরোপুরি বাদ দিতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে—

মিষ্টি পানীয় ও মিষ্টি

কোমল পানীয়, প্যাকেটজাত জুস, ক্যান্ডি, কেক এবং ডেজার্টে প্রচুর চিনি থাকে। এসব খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়।

রিফাইন্ড কার্বোহাইড্রে

সাদা রুটি, সাদা চাল ও ময়দা দিয়ে তৈরি খাবার; যেমন নান, পাস্তা, বিস্কুট এজাতীয় খাবার। এগুলো খুব দ্রুত হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়।

ভাজাপোড়া ও ফাস্ট ফুড

চিপস, ফ্রাই, সমুচা ও বার্গারে অস্বাস্থ্যকর চর্বি এবং ক্যালরি থাকে, যা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়।

প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার

রেডি-টু-ইট মিল ও প্যাকেটজাত স্ন্যাকসে বেশি চিনি, অতিরিক্ত লবণ এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে।

অতিরিক্ত মিষ্টি ফল ও শুকনো ফল

আম, আঙুর এবং কলার মতো ফলে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে। অন্যদিকে, শুকনো ফলে পানির অংশ মোটেই না থাকায় চিনির ঘনত্ব অনেক বেশি পরিমাণে থাকে।

অ্যালকোহল

এটি ধীরে ধীরে লিভারের কার্যক্রম কমিয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষমতা হ্রাস করে। এ ছাড়া ডায়াবেটিসের ওষুধের কার্যকারিতায় বাধা দেয়।

পূর্বের খবরঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ, থাকবে কত দিন
পরবর্তি খবরহামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু একশ ছাড়াল
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!