ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ, থাকবে কত দিন

চৈত্র মাসের মাঝামাঝি সারা দেশে তাপমাত্রা দ্রুত বাড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গা জেলায়, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল এবং পুরো রাজশাহী ও খুলনা বিভাগে মোট ২৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

এদিকে ঢাকায় আজ শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া আজ দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বের খবরটাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরবর্তি খবরপ্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!