জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত আগামী ১৯ মে’র ভোটগ্রহণের সূচি বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। এর ফলে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালানো কঠিন হয়ে পড়ছে। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন জেলা বার সমিতি থেকেও নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়েছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ায় আইনজীবীদের মধ্যে নতুন সময়সূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

পূর্বের খবরঅস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বালানি সরবরাহে শঙ্কা
পরবর্তি খবরগণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!