কালিহাতীতে মেধা পুরস্কার ও অভিভাবক সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

ভিনিউজ : টাঙ্গাইলের কালিহাতীর মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের ছাত্রদের উদ্যােগে মেধা পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ হয়েছে। শুক্রবার অনুষ্ঠানটি হয়।

অধ্যয়নরত ৬৩ জন শিক্ষার্থী ও কর্মরত ৭ জন শিক্ষককে তাঁদের একাডেমিক উৎকর্ষ, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও সদাচরণের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানকে ‘বর্ষসেরা শিক্ষক ২০২৫’ হিসাবে সংবর্ধনা ও পুরষ্কার দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্ত্বে ও সিনিয়র শিক্ষক খালেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমূল্য কর্মকার ও হাবিবুর রহমান এবং সিনিয়র শিক্ষক সানোয়ার হোসেন বক্তব্য রাখেন।

দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শংকর চন্দ্র মণ্ডল, আবুল খায়ের গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক এফসিএ, পূবালী ব্যাংক কমরগঞ্জ শাখার ব্যবস্থাপক এসএম মনিরুজ্জামান, কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুহুল আমিন, নাসা গ্রুপের সিনিয়র ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জুয়েল, শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এনামুল হাসান হিমেল এবং জনতা ব্যাংক আশেকপুর শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

প্রায় ৫০০ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে উদ্যােগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পূর্বের খবরজ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় : সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি বিচারকাজ চলবে হাইকোর্টে